কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুরে অসহায় মহিলাদের দারিদ্র্য বিমোচনে জেলি, আচার, কুমড়াবড়ি ও সিধল তৈরির প্রশিক্ষণ কর্মশালা গতকাল রোববার শুরু হয়েছে। উপজেলা মহিলাবিষয়ক কার্যালয়ের ব্যবস্থাপনায় উপজেলা মিলনায়তনে সাত দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন মহিলাবিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌস, পিডিবিএফএফের কর্মকর্তা বি এম হাফসা বেগম, সহকারী শিক্ষা কর্মকর্তা নুরজাহান, মাঠসংগঠক শবনম মোস্তারী প্রমুখ।