প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাদ্যে ভেজাল বন্ধ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বাড়াতে গতকাল বুধবার রংপুরের তারাগঞ্জে শোভাযাত্রা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে ওই কর্মশালা শুরু হয়। এ সময় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক ও স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। ইউএনও গোলাম মওলার সভাপতিত্বে এ কর্মশালায় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাজাহান প্রমুখ।