কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে উদ্যোক্তা উন্নয়নবিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চরভদ্রাসন উপজেলা সভাকক্ষে গতকাল সকালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে। ৪০ জন তরুণ-তরুণীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা দিনব্যাপী এ কর্মশালায় অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসির উদ্দিন এতে সভাপতিত্ব করেন। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এ জি এম বাদল আমিন। কর্মশালায় সফল হওয়ার পথে অন্তরায় ও সমাধান বিষয়ে আলোচনার পাশাপাশি যুবকদের নৈতিক বিকাশে পরামর্শ দেওয়া হয়।