কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জে অ্যাডভোকেসি কর্মশালা হয়েছে। গতকাল সোমবার কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্স ও ব্র্যাকের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ওই কর্মশালা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ বি এম সাজিদুল কবির। পরিসংখ্যানবিদ মোজাহিদ আলীর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অর্ধেন্দু শেখর রায়।