কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ব্র্যাকের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালা হয়েছে। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা, কাজি, ইমাম, শিক্ষক, নাগরিক সমাজের নেতা, সাংবাদিক ও নারী আন্দোলনের নেতারা অংশ নেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান। সভাপতিত্ব করেন মীর সামসুল আলম। বক্তব্য দেন খন্দকার আজিম আহমেদ, মো. আলমগীর, মো. আবু তালিব খান, মো. শফিকুল ইসলাম প্রমুখ।