প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতীকের অপব্যবহার রোধে পঞ্চগড়ে পাঁচ দিনের কর্মশালা শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব বি এম এম মোজাহারুল হক সদর উপজেলার ধাক্কামারা রিসোর্স সেন্টার হলরুমে ওই কর্মশালার উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপপরিচালক রেজাউল করিম, পঞ্চগড় রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান আবু সারোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন। পঞ্চগড় প্রতিনিধি