কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদের সিদ্ধান্ত গ্রহণ-প্রক্রিয়ায় শিশুর অংশগ্রহণ নিশ্চিতকরণে চেয়ারম্যান ও সচিবদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের বেউথা এলাকায় দুই দিনব্যাপী এই কর্মশালা গতকাল বৃহস্পতিবার শেষ হয়। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির উদ্যোগে এবং স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় এ কর্মশালা হয়। গতকাল শেষ দিনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ মানিকগঞ্জের উপপরিচালক আয়াতুল ইসলাম।