কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ই-গভর্নেন্স প্রকিউরমেন্ট বিষয়ে গতকাল শুক্রবার থেকে তিন দিনের এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ই-গভর্নেন্স চালুর লক্ষ্যে কর্মকর্তাদের জন্য এ প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আবু তাহের। সকালে ঢাকায় কার্যালয়ের ই-লার্নিং সেন্টারে কর্মশালার উদ্বোধন করেন সহ-উপাচার্য খোন্দকার মোকাদ্দেম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বাউবির যুগ্ম পরিচালক (তথ্য) আবুল কাসেম শিকদার, যুগ্ম পরিচালক (প্রশিক্ষণ) শফিকুল আলম ও উপপরিচালক ইফতেখার খালিদ। সরকারের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের সহযোগিতায় বাউবির প্রশিক্ষণ ও গবেষণা শাখা আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় পরিচালক ও যুগ্ম পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের ২০ জন কর্মকর্তা অংশ নেন।