প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতের উন্নয়ন পরিক্রমাবিষয়ক কর্মশালা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই কর্মশালা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ সভাপতিত্ব করেন। এতে জেলার স্থানীয় সরকারের উপপরিচালক মো. আবু সাঈদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমির, ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান, পরিবার পরিকল্পনা পরিদর্শক অংশ নেন।