কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা দেশে সবচেয়ে বেশি দুর্যোগের ঝুঁকিতে। সেই ভোলাকে ভবিষ্যৎ দুর্যোগ থেকে রক্ষার কোনো পরিকল্পনা নেই। জলবায়ু টাস্ট ফান্ডের টাকায় বন কেটে রাস্তা নির্মাণ, খাল ভরাট, পুকুর ভরাটসহ অপরিকল্পিত বাঁধ নির্মাণ করা হচ্ছে। টেকসই কোনো পরিকল্পনা নেই। ভোলায় সাংবাদিকদের জন্য দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। গতকাল রোববার ভোলা জেলা পরিষদে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এ কর্মশালার আয়োজন করে।