প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ‘এনসিউরিং ইফেক্টিভ লিগ্যাল এইড সাপোর্ট সার্ভিসেস প্রকল্পের’ আওতায় গতকাল বৃহস্পতিবার এক কর্মশালা হয়েছে। বিকেলে উপজেলা সভাকক্ষে ওই কর্মশালা হয়। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় শেরপুরের বেসরকারি প্রতিষ্ঠান স্বনির্ভর নারী কল্যাণ সংস্থা (সনাকস) এ কর্মশালার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলার জ্যেষ্ঠ সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড কর্মকর্তা মো. মামুনুর রশীদ। বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী আকতার, সনাকসের নির্বাহী পরিচালক সাজেদা পারভীন প্রমুখ।