প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের আলফাডাঙ্গায় পাটচাষিদের নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সকালে এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও আবুল খায়ের। বক্তব্য দেন উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মো. লুৎফুল আমিন, সহকারী পরিচালক মরিয়ম বেগম প্রমুখ। কর্মশালায় শতাধিক পাটচাষি অংশ নেন।