কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্টের (বিআরটি গাজীপুর-এয়ারপোর্ট) পরিবেশগত প্রভাব সম্পর্কে গণপরামর্শ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের হলরুমে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. নুরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান, প্রকল্প কর্মকর্তা আফিল উদ্দিন, প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান মাহমুদ, ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট অ্যান্ড কনসট্রাকশন ম্যানেজমেন্টের মো. জনথ্রপ, প্রকৌশলী এসকে আমজাদ হোসেন, পরিবেশবিদ নাজনীন আক্তার, নির্বাহী প্রকৌশলী মজিবুর রহমান, সাংবাদিক মাসুদ রানা, আমিনুল ইসলাম, মুজিবুর রহমান, শরীফ আহমেদ প্রমুখ।