প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন পরিকল্পনাবিষয়ক কর্মশালা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের মিলনায়তনে এ কর্মশালা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল, ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক আবদুল আউয়াল, মৎস্য কর্মকর্তা শুভ্র সরকারসহ কৃষক, মৎস্যচাষি, দুগ্ধ খামারিরা অংশ নেন। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি