কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহের ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ এবং এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথম। সহস্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জনের আটটির মধ্যে ছয়টি অর্জনের ক্ষেত্রেই বাল্যবিবাহ একটি অন্যতম বাধা। তাই বাল্যবিবাহ রোধ করার কোনো বিকল্প নেই। গতকাল বৃহস্পতিবার ফরিদপুরে এক কর্মশালায় উপস্থাপন করা মূল প্রবন্ধে এ বিষয়গুলো তুলে ধরা হয়। সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা হয়। ব্র্যাকের মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) কর্মসূচির আওতায় ‘বাল্যবিবাহ ও নারী নির্যাতন’ বিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ফরিদপুর অফিস|