কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সঞ্চয়পত্র বিক্রি, নগদায়ন এবং সঞ্চয়পত্র ভাঙানোর ক্ষেত্রে গ্রাহকসেবা উন্নত করতে বাংলাদেশ ব্যাংকের বগুড়া কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বগুড়া অঞ্চলের আওতাধীন বগুড়া, জয়পুরহাট ও গাইবান্ধার বাণিজ্যিক ব্যাংক, ডাকঘর এবং জাতীয় সঞ্চয় ব্যুরোর কর্মকর্তাদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘সঞ্চয় সমৃদ্ধি, সঞ্চয় প্রবৃদ্ধি’ স্লোগান নিয়ে অনুষ্ঠিত কর্মশালার আয়োজন করে জাতীয় সঞ্চয় অধিদপ্তর। সকালে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক শাহজাহান আলী সভাপতিত্ব করেন।
বগুড়া প্রতিনিধি