কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামগ্রিক মান ব্যবস্থাপনার (টিকিউএম) মাধ্যমে জনসেবার মানোন্নয়নবিষয়ক এক কর্মশালা গতকাল শনিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর (সচিব) এ কে এম আবদুল আউয়াল মজুমদার। জেলা প্রশাসক নূরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন টিকিউএম প্রকল্পের পরিচালক বেগম ফেরদৌস আক্তার। এ সময় গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহসিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, জেলা প্রশাসন গাজীপুর ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) আয়োজনে এতে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গাজীপুর প্রতিনিধি|