কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইস্যুভিত্তিক শিক্ষাবিষয়ক কর্মশালা সম্পন্ন হয়েছে। গতকাল রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন। ইউএনও মোহাম্মদ এমরান হোসেনের সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক মো. সাঈদ কুতুব, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, মো. মুখলেছুর রহমান, সুলেখক মানবর্দ্ধন পাল, আবদুল্লাহ আল মাসুদ, মো. আইয়ুব খান প্রমুখ। এতে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, পরিচালনা পর্ষদের সভাপতি ও নয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা অংশ নেন।