কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলায় শিশু ও নারী উন্নয়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য কার্যালয়ের আয়োজনে গতকাল বুধবার ডোমার উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (চতুর্থ পর্যায়ে) প্রকল্পের আওতায় ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিউর রহমান। সকালে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক বসুনিয়া। জেলা তথ্য কর্মকর্তা শাহজাহান আলীর সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল হাকিম প্রমুখ।