কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় নারী জনপ্রতিনিধিদের রাজনৈতিক ক্ষমতায়নে ‘মিডিয়া অ্যাডভোকেসি’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘অপরাজিতা: নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থা প্রিপ ট্রাস্ট গতকাল এ কর্মশালার আয়োজন করে। বক্তারা জাতীয় পর্যায়ে আইন প্রণয়ন ও সংস্কারের জন্য চার দফা সুপারিশ পেশ করেন। সুপারিশগুলো হলো ইউনিয়ন পরিষদে নয়টি ওয়ার্ডে সমানসংখ্যক নারী-পুরুষ সদস্যপদ সৃষ্টি করা, ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে নারী সদস্যদের জন্য এক-তৃতীয়াংশ বরাদ্দ বাস্তবায়ন করা, প্যানেল চেয়ারম্যান হিসেবে নারী সদস্যদের এক নম্বরে রাখা এবং নারী সদস্যদের সম্মানীর পরিমাণ বাড়ানো।