কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানব পাচার প্রতিরোধবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা গতকাল বৃহস্পতিবার ফেনীতে শেষ হয়েছে। এতে মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও আইনগত দিক থেকে পুলিশ, বিজিবি ও আইন কর্মকর্তাদের করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে। পুলিশ সুপারের সম্মেলনকক্ষে গত বুধবার কর্মশালা উদ্বোধন করেন পুলিশ সুপার মো. রেজাউল হক। কর্মশালায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর) মো. শাহরিয়ার আলম। কর্মশালায় বিশেষজ্ঞ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. মনিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত এএসপি মো. লিয়াকত আলী রোকনী, পুলিশ পরিদর্শক মো. সাইদুর রহমান। ফেনী অফিস|