প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে সুনামগঞ্জে কর্মরত টেলিভিশনের সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে গতকাল শনিবার এ কর্মশালার উদ্বোধন করেন তথ্যসচিব মরতুজা আহমদ। আয়োজক সূত্রে জানা গেছে, তিন দিনের কর্মশালায় নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক তথ্য ও প্রতিবেদন তৈরির ওপর সাংবাদিকদের প্রশিক্ষণ দেওয়া হবে। এতে জেলায় কর্মরত টেলিভিশনের ২৩ জন সাংবাদিক অংশ নিয়েছেন। গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক এ কে এম নেছার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, গণমাধ্যম ইনস্টিটিউটের উপপরিচালক মনজুরুল আলম, সিভিল সার্জন আবদুল হাকিম প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য দেন হুমায়ুন রশীদ চৌধুরী। সুনামগঞ্জ অফিস|