কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের সয়দাবাদ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে গতকাল সোমবার বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধবিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় দুই সহস্রাধিক শিক্ষার্থী বাল্যবিবাহ করবে না, যৌন হয়রানি কাজে অংশ নেবে না মর্মে শপথ নেয়। ইউএনডিপি ও স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় উপজেলা গভর্ন্যান্স প্রকল্পের অর্থায়নে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের প্রধান তন্ময় দাস। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনার রশিদ তালুকদার, দৈনিক করতোয়া পত্রিকার সিরাজগঞ্জের অফিস প্রধান হেলাল আহমেদ প্রমুখ।