প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট কর্মসূচির আওতায় চট্টগ্রামের আনোয়ারায় ১৫ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সমাপনী দিনে আনোয়ারা বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোর্স কো-অর্ডিনেটর ফেরদৌস আহমদ। এতে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুফিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যশিক শিক্ষা কর্মকর্তা মো. মাঈনুদ্দিন মজুমদার, বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুজ্জমান ও আনোয়ারা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল চন্দ্র দাস। আনোয়ারা সদর ও বরুমচড়া ইউনিয়নের ৪০ জন শিক্ষার্থী প্রশিক্ষণে অংশ নেয়।