প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে ‘বিদেশ ফেরত অভিবাসীদের সার্থক পুনঃ একত্রীকরণে সামাজিক অংশগ্রহণবিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে সদরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউএনও রোকসানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন, প্রাণিসম্পদ কর্মকর্তা দিবস রঞ্জন বাগচী প্রমুখ। ‘নিরাপদ অভিবাসন গ্রামবাংলার উন্নয়ন’ স্লোগান নিয়ে ব্র্যাকের সেফ মাইগ্রেশন ফর বাংলাদেশি ওয়ার্কার্স প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।