কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরেন্দ্র অঞ্চলে প্রতিবছর পানির স্তর এক ফুট করে নিচে নামছে। এ অবস্থা অব্যাহত থাকলে খাদ্যশস্য উৎপাদন তো দূরের কথা, পান করার জন্যও পানি পাবে না মানুষ। গতকাল সোমবার নওগাঁর নিয়ামতপুরে ‘বরেন্দ্র এলাকা পানি দুর্যোগের শিকার, বরেন্দ্র বাঁচাতে চাই বাস্তবসম্মত নীতিমালা’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। নিয়ামতপুর ডিগ্রি কলেজের শিক্ষক সাদেকুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এনামুল হক, ইউএনও সেলিম হোসেন, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সহকারী প্রকৌশলী মতিউর রহমান প্রমুখ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরেন্দ্র উন্নয়ন সংস্থার (বিডিও) নির্বাহী পরিচালক আকতার হোসেন।