কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী শিল্পকলা একাডেমী মিলনায়তনে মাধ্যমিক স্তরে পিবিএম (পারফরম্যান্স বেস ম্যানেজমেন্ট ) বাস্তবায়ন জোরদারবিষয়ক দিনব্যাপী এক কর্মশালা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। জেলা শিক্ষা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এনামুল হক। জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে ওই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ওসমান ভূঁইয়া, পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ প্রমুখ। সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের অর্থায়নে কর্মশালায় জেলার ১৭৩টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা অংশগ্রহণ করেন।