কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালায় এক কর্মশালায় বক্তারা বলেছেন, গ্রামপ্রধান (কার্বারি), মৌজাপ্রধান (হেডম্যান) ও জনপ্রতিনিধিরা শিশু সনদ বিষয়ে এবং শিশুশ্রম বন্ধে অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখতে পারেন। গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প ও ইউনিসেফের আয়োজনে শিশু অধিকার সনদ বিষয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নব কমল চাকমা, জেলা প্রকল্প ব্যবস্থাপক সহিদুল হক ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সামছুল গাফ্ফার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা, গোপাদেবী চাকমা, কবাখালী ইউপি চেয়ারম্যান বিশ্বকল্যাণ চাকমা, শিক্ষক নলেন্দ্র লাল ত্রিপুরা, মাঈন উদ্দিন ভূঁইয়া প্রমুখ।