কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ভেটেরেনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা গতকাল শনিবার সকালে অনুষ্ঠিত হয়। সিভাসুর প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ওয়াজেদ কবির। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস মাহফুজুল বারি। অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন পরিতোষ কুমার বিশ্বাস, ভেটেরেনারি মেডিসিন অনুষদের ডিন কবিরুল ইসলাম খান, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন মো. নুরুল আবছার খান, গৌরাঙ্গ চন্দ্র চন্দ প্রমুখ।