কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল বৃহস্পতিবার ‘বাল্যবিবাহ ও যৌন হয়রানি’ বিষয়ে কর্মশালা হয়েছে। উপজেলা সদরের স্থানীয় পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এ কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এমরান হোসেন। এতে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ জিয়াউল হক মৃধা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রফিক উদ্দিন ঠাকুর, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব খান, সহকারী প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, শিক্ষানুরাগী মো. হুমায়ুন কবীর প্রমুখ। এতে ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য ও অভিভাবকেরা অংশ নেন। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি |