প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দেশের প্রতিটি পরিবার হোক পারিবারিক সহিংসতামুক্ত’ স্লোগান নিয়ে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) ২০১০ ও বিধিমালা ২০১৩ বাস্তবায়ন শীর্ষক কর্মশালা গতকাল রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে। নগরের জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগীয় প্রশাসন আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন। স্থানীয় সরকার রাজশাহী বিভাগের পরিচালক আমিনুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে রাজশাহীর জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক খোরশেদ আলম ও বেসরকারি এসিডি রাজশাহীর নির্বাহী পরিচালক সালীমা সারোয়ার উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন গ্রাম বিকাশ সংস্থার প্রধান নির্বাহী নাজির হোসেন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী|