প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল ‘শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম’ শীর্ষক কর্মশালা হয়েছে। জেলা তথ্য কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে দিনব্যাপী এ কর্মশালা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাকির হোসেন। আরও বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা আবু ফয়সাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ মোল্লা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আমিনুল ইসলাম।