কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবসে বাংলাদেশে প্রসবজনিত সময়ে মা ও শিশু মৃত্যুবিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় নগরের উপশহর এলাকার একটি অভিজাত রেস্তোরাঁ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা শুরু হয়। এতে নগরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা অংশ নেন। ইউএসএইড ও ভয়েজ অব আমেরিকার যৌথ উদ্যোগে কর্মশালায় বক্তৃতা দেন ইউএসএইডের বাংলাদেশের প্রতিনিধি কবিরুদ্দিন সরকার, হালিদা এইচ আক্তার, ওবায়দুর   রব ও সামিনা চৌধুরী। পুরো অনুষ্ঠানের সহযোগিতায় ছিল  রেডিও টুডে। কর্মশালায় জানানো হয়, কেবল অসচেতনতার কারণেই প্রসবকালীন সময়ে সিলেটে মাতৃমৃত্যুর হার দেশের অন্যান্য অঞ্চলের  চেয়ে বেশি। সিলেট প্রতিনিধি|