প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে ‘ঔষধি উদ্ভিদ চাষাবাদ ও প্রাথমিক প্রক্রিয়াজাতকরণবিষয়ক দক্ষতা ও উন্নয়নমূলক প্রশিক্ষণ’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা গতকাল শনিবার নগরীর একটি আবাসিক হোটেলে শুরু হয়েছে। বাংলাদেশ হারবাল প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বাবুল ধরের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শিবব্রত রায়। বিশেষ অতিথি ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মির্জা মো. আনোয়ারুল বাসেদ, বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক বোর্ডের রেজিস্ট্রার এ কে এম হারুনার রশিদ, ঢাকা সায়েন্স ল্যাবরেটরির প্রাক্তন পরিচালক জসিম উদ্দিন চৌধুরী এবং মেডিসিন প্ল্যান্টস অ্যান্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিলের নির্বাহী কর্মকর্তা ফাতেমা নার্গিস।