প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমন্বিত কৃষিবিষয়ক উৎপাদনশীলতা-ব্রি অঙ্গ (ইন্টিগ্রেটেড এগ্রিকালচারাল প্রোডাকটিভিটি প্রোজেক্ট-ব্রি কম্পোনেন্ট) প্রকল্পের অগ্রগতি শীর্ষক কর্মশালা গতকাল সোমবার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ব্রির মহাপরিচালক জীবন কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নাসিরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন ব্রির পরিচালক (গবেষণা) আনছার আলী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইএপিপির প্রকল্প ব্যবস্থাপক কে এম ইফতেখারুদ্দৌলা। ধন্যবাদ জ্ঞাপন করেন আইএপিপির কোর বিজ্ঞানী ও ব্রির উদ্ভিদ প্রজনন বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুল কাদের।