প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জে দুই দিনব্যাপী ডিজিটাল রিপোর্টিং বিষয়ক কর্মশালা গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। শহরের সার্কিট হাউসে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল। পিআইবির মহাপরিচালক শাহ্ আলমগীরের সভাপতিত্বে এতে বক্তব্য দেন এটুআই প্রকল্পের কমিউনিকেশন অ্যাসোসিয়েটস তানজীনা শারমিন ও পিআইবির সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমান, সাংবাদিক মীর নাসির উদ্দিন প্রমুখ। এই প্রশিক্ষণে জেলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ সংবাদকর্মী অংশ নিচ্ছেন।