প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল দুপুরে শিশু সুরক্ষাবিষয়ক অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় মুক্তি মহিলা সংস্থা এর আয়োজন করে। এতে সংগঠনের সভাপতি মর্জিনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ঈদতাজুল ইসলাম। বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) রবিউল ইসলাম, সিভিল সার্জন মাহবুবুল হক প্রমুখ। সভায় সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন ছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।