কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষাবিষয়ক এক কর্মশালা গাইবান্ধার বেসরকারি সংগঠন ছিন্নমূল মহিলা সমিতি মিলনায়তনে গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। এতে ২০ জন সাংবাদিক অংশ নেন। রিলিফ ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ছিন্নমূল মহিলা সমিতি এ কর্মশালার আয়োজন করে। ছিন্নমূল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মুর্শীদুর রহমান খানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন সাংবাদিক আবু জাফর, সরকার শহিদুজ্জামান, উত্তম সরকার, আসাদুজ্জামান, উজ্জল চক্রবর্তী ও রেজাউল হক, ছিন্নমূল মহিলা সমিতির কর্মকর্তা মাসুদুন্নবী প্রমুখ। পাচারের শিকার ব্যক্তিদের চিকিৎসা-সুবিধা, আইনগত সেবা, মনস্তাত্ত্বিক ও সামাজিক সেবা, আশ্রয় ও পুনর্বাসন, কারিগরি এবং দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানে এক বছর মেয়াদি পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এরই মধ্যে পাচারের শিকার গাইবান্ধার ২৮ জনকে এই কর্মসূচির আওতায় সহায়তা দেওয়া হচ্ছে।