প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা বরগুনার পাথরঘাটায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ওই কর্মশালা হয়। এ সময় জনপ্রতিনিধি, এনজিওর কর্মী, সাংবাদিক, কাজি, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি আলোচনায় অংশ নেন। পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকারের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন নারী ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. আলমগীর হোসেন আকন এবং ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক মো. সাইদুল ইসলাম প্রমুখ।