প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গতকাল শনিবার ‘তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সচেতনতা কর্মসূচি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় গাইবান্ধা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। বাংলাদেশ কম্পিউটার সমিতি এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। এর আগে বাংলাদেশ কম্পিউটার সমিতির যুগ্ম মহাসচিব এস এম শাহাদুজ্জামানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সাংসদ ফজলে রাব্বী মিয়া, গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক আবু বক্কর সিদ্দিক, পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম, আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের কর্মকর্তা সাইফুল খান প্রমুখ।