প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতা বাড়াতে গতকাল মঙ্গলবার শোভাযাত্রা ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। সিরাজগঞ্জ জেলা শিশু একাডেমী ও বেসরকারি সংস্থা পরিবর্তনের আয়োজনে সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়। বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়নুল হক। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ শাহের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জাহিদুল ইসলাম, শিউলি ইয়াসমিন প্রমুখ।