কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি (দ্বিতীয় পর্যায়) প্রকল্প বাস্তবায়নের কৌশল নির্ধারণ বিষয়ে দিনাজপুরের বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় বিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি প্রকল্পের উপপরিচালক আনোয়ার হোসেন মৃধা। প্রধান অতিথি ছিলেন ওই প্রকল্পের পরিচালক আফজাল হোসেন। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম জিন্নাহ। কর্মশালায় প্রকল্প বাস্তবায়নের উপাত্ত সংগ্রহ, সমস্যা নির্ধারণ ও পর্যবেক্ষণ নিয়ে আলোচনা হয়। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি|