কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল সোমবার ‘বাল্যবিবাহ ও যৌন হয়রানি রোধে করণীয়’ বিষয়ে কর্মশালা হয়েছে। উপজেলার শাহবাজপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ কর্মশালা আয়োজন করে উপজেলা প্রশাসন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন ইউএনও মোহাম্মদ এমরান হোসেন, , বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. বিল্লাল মিয়া প্রমুখ। পরে ‘বাল্যবিবাহের কুফল’ বিষয়ে রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়া ছাত্রীদের মধ্য শ্রেষ্ঠ তিনজনকে ইউএনও পুরস্কার দেন।