কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ ছাল্লাল। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় কসবা টি আলী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. তাফাজ্জল হোসেন, কসবা মহিলা কলেজের অধ্যক্ষ মো. তছলিম মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. কবির হোসেন, উপজেলা বন কর্মকর্তা বালাই চন্দ্র নাহা উপস্থিত ছিলেন। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি|