কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে প্রথমবারের মতো ক্রীড়া ধারাভাষ্য, ক্রীড়া উপস্থাপনা ও ক্রীড়া সাংবাদিকতাবিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিল স্পোর্টসের উদ্যোগে গত সোমবার সকাল সাড়ে নয়টায় নগরের রিকাবীবাজার এলাকার সিলেট জেলা স্টেডিয়ামের সম্মেলনকক্ষে এ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস ফোরামের সাংগঠনিক সম্পাদক মো. সামসুল ইসলাম। প্রশিক্ষণে সিলেট বিভাগের চার জেলা থেকে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। কর্মশালা শেষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেল আইয়ের সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন ক্রীড়া ধারাভাষ্যকার মাছুম আহমদ।