কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় ‘বিশ্ব জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কলমাকান্দা প্রেসক্লাব মিলনায়তনে ওই সভা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কলমাকান্দা এডিপির দুর্যোগবিষয়ক কর্মসূচির উদ্যোগে এ কর্মশালা হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি রাজ্জাক আহম্মেদ। প্রেসক্লাবের সম্পাদক ফখরুল আলমের পরিচালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এডিপির দুর্যোগবিষয়ক কর্মকর্তা জন জ্যোতিষ বাড়ৈ। বক্তব্য দেন সাংবাদিক জাফর উল্লাহ, আবদুর রশিদ প্রমুখ।