প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের শিক্ষা কার্যক্রম নিয়ে গতকাল সোমবার দিনব্যাপী সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্টের (টিকিউআই-২) উদ্যোগে শহরের সার্কিট হাউস মিলনায়তনে এই কর্মশালা হয়। এতে জেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি, অভিভাবক, শিক্ষার্থীসহ ৬৮ জন অংশ নেন। সিলেট অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা কার্যক্রমের উপপরিচালক জাহাঙ্গীর কবীর আহমদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বনমালি ভৌমিক।