প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুদ্ধ সুর, শুদ্ধ উচ্চারণ এবং গানের ভাবধারা উপলব্ধির মাধ্যমে রবীন্দ্রসংগীত গাওয়াবিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ শ্রীমঙ্গল শাখা এই কর্মশালার আয়োজন করে। সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রশিক্ষণ দেন ছায়ানটের প্রশিক্ষক আশীষ দত্ত। এতে নানা বয়সের ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ শ্রীমঙ্গল শাখার সভাপতি নৃপেন্দ্র লাল দাশের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক দেবাশীষ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন সহসভাপতি দীপেন্দ্র ভট্টাচার্য।