কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য গতকাল শুক্রবার বিতর্ক-বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে। ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে সকাল ১০টার দিকে কর্মশালা শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিতর্ক ফাউন্ডেশনের প্রশিক্ষক উত্তম রায় ও হৃত্বিকা বড়ুয়া। বক্তব্য দেন শহরের বিশ্বেশ্বরী পাইলট উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক মো. হাসিম উদ্দিন, উচাখিলা উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক মো. আবদুল হালিম।