কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সার্কিট হাউসের সম্মেলন কক্ষে কমিউনিটি পুলিশিং বিষয়ক যৌথ কর্মশালা গতকাল রোববার অনুষ্ঠিত হয়। পুলিশ সংস্কার কর্মসূচির সহযোগিতায় পঞ্চগড় সদর থানা এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার আবুল কালাম আজাদ। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ। জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার কাজী আখতারুল আলম, মানবকল্যাণ পরিষদের মৌসুমী রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মির্জা আবুল কালাম, জেলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান, কমিউনিটি পুলিশ ফোরামের আহ্বায়ক কিমওয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন।